কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারা।
কর্মসূচি নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা
|