সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে সচেতনতা জরুরি: বিটিআরসি চেয়ারম্যান

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে সচেতনতা জরুরি: বিটিআরসি চেয়ারম্যান

আবু রায়হান, রংপুর ব্যুরো: সোশ্যাল মিডিয়ার গুজব শুধু কারিগরিভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, এজন্য সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এরশাদুল বারী।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মোবাইল টাওয়ারের রেডিয়েশন ও সেবার মানসংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিটিআরসি চেয়ারম্যান বলেন, "সোশ্যাল মিডিয়ায় গুজবের ডালপালা এতটা বিস্তার করেছে যে মানুষ এখন সত্য তথ্য বিশ্বাস করতেও ভয় পায়। কেবল টেকনিক্যালি শতভাগ গুজব রোঝা সম্ভব নয়, তাই সর্বক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।"

মতবিনিময় সভায় মোবাইলের কলড্রপ, ইন্টারনেট সেবা, ডাটার মেয়াদের সীমা এবং মোবাইল টাওয়ারের রেডিয়েশনজনিত স্বাস্থ্যঝুঁকিসহ গ্রাহকসেবার নানা বিষয় তুলে ধরে প্রয়োজনীয় সুপারিশ পেশ করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন