পাঁচবিবিতে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
পাঁচবিবিতে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
পাঁচবিবিতে প্রয়াত পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মঞ্জুরুল ইসলামের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর প্রয়াত মঞ্জুরুল ইসলামের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে মরহুমের নিজ গ্রাম পাঁচবিবির বালিঘাটায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

আয়োজিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আহসান হাবিবসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে প্রয়াত বিএনপি নেতা মঞ্জুরুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন