মদনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
মদনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস

মোঃ সাকের খান (মদন, নেত্রকোনা): “কন্যা শিশুর বিনিয়োগ, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

আজ সোমবার (১২ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা এবং পৌর বিএনপি নেতা এনামূল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

এআইএল/সকালবেলা