লালেপুরে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় চালক নিহত

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
লালেপুরে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় চালক নিহত

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের লালপুরে বেপরোয়া গতির শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মো. শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দুড়দড়িয়া ইউনিয়নের বাঘা-লালপুর হাইওয়ে সড়কের বেরিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর এলাকার মো. সাজদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় অটোরিকশা থামিয়ে পর্দার কাজ করছিলেন শাহজাহান। এ সময় দ্রুতগতির একটি স্টিয়ারিং গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মারাত্মক জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয় জনতা চালক মো. সবুজকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা