ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র ইসমাইল মুন্সীর (১৭) মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা নদীর বুকে তার মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে। নিহত ইসমাইল মুন্সী দুয়াইর দরগা বাজার গ্রামের আসাদ মুন্সীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ইসমাইলসহ কয়েকজন কিশোর নদীর ঘাটে গোসল করার সময় ফুটবল নিয়ে খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি নদীর মাঝখানে চলে গেলে সেটি আনতে গিয়ে ইসমাইল হঠাৎ পানিতে তলিয়ে যায়।
সঙ্গে থাকা অন্যদের চিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য ও মাদারীপুর থেকে আসা ডুবুরি দল গত দুই দিন ধরে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধার অভিযানে সারাদিন কোনো সাফল্য না মিললেও রাতে স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ