ফেনীতে ভারতীয় শাড়ি ও গাঁজা উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
ফেনীতে ভারতীয় শাড়ি ও গাঁজা উদ্ধার

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা এবং সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক করে। জব্দকৃত গাঁজা পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানা পুলিশের একটি দল ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকায় তল্লাশি চালায়। এ সময় ইয়ামিনের ভাড়া ঘর থেকে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা উদ্ধার করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় মৃত জয়নাল আবেদিনের ছেলে নুর আলমকে (৩৫) আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন