লক্ষ্মীপুরে রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ইফতার মাহফিল সম্পন্ন

লক্ষ্মীপুরে রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ইফতার মাহফিল সম্পন্ন

ইমাম হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. নূর-এ আলম মিয়াজি মুকুল। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আগামীর রাজনীতি ও সমাজ গঠনে ছাত্রদের বলিষ্ঠ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার, আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এবং রায়পুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরাফাত হোসেন রাসেল। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, ছাত্রদের কেবল দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সমাজ ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সামনের সারিতে থাকতে হবে। ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।

রুস্তম আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ ইসলাম শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে ৭নং বামনী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা আরও বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা সর্বাগ্রে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নেতৃত্ব তৈরি করাই বর্তমান সময়ের মূল লক্ষ্য হওয়া উচিত। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলের সংহতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ই.এইচ/সকালবেলা

মন্তব্য করুন