ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ তাওহীদ, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া গাঁজাসহ হৃদয় হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত হৃদয় পিরোজপুর জেলার নেছারাবাদ থানার কুনিয়ারি গ্রামের রুহুল আমিনের ছেলে।
আটকের পর ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে হৃদয় হাসানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এমন ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান শেষে সাজাপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে বানারীপাড়া থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ