ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাতে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বড় বাজার এলাকায় অভিযান চালায়। এসআই মুকিত হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন:
সানি চৌধুরী (২৮)
তানভীর মাসুক খান (২৫)
সুব্রত কুমার সরকার ওরফে রনি (৩৫)
একই দিন বিকেলে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকায় আরেকটি সফল অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই যুবরাজ দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৮৪ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়। অবৈধভাবে পণ্য পরিবহনের অভিযোগে দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
মোছা. আলেয়া (৪৫), বাসিন্দা: রাজশাহী।
আবু হুরাইরা (২৮), বাসিন্দা: নেত্রকোনা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল্-মামুন জানান, মাদক ও চোরাচালানের ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও চোরাচালান রোধে ডিবি পুলিশের এই তৎপরতায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ