ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টা ১৩ মিনিটে সেতাবগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় এর ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ১ নম্বর লাইনে ট্রেনটি আটকা পড়লেও স্টেশনের ২ নম্বর লাইনটি সচল রয়েছে। ফলে ওই রুট দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে উদ্ধার কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে।
আকস্মিক এই দুর্ঘটনার কারণে দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়লেও বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ