ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমাম হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎ বিল দিতে এসে ভ্যানের ধাক্কায় মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার জোরপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্ল্যা উপজেলার কেয়োরার বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে জোরপোল এলাকায় বিদ্যুৎ বিল দিতে আসেন তিনি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ