ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী গ্রামে মসজিদের ইমামের ভাতা প্রদানকে কেন্দ্র করে গেন্দু তালুকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে মসজিদ কমিটির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ছোপখালী তালুকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটির জমি ও কমিটি গঠন নিয়ে গেন্দু তালুকদারের সঙ্গে বর্তমান কমিটির দীর্ঘদিনের বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ইমামের ভাতা নিয়ে আলোচনার একপর্যায়ে গেন্দু তালুকদার ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমান মসজিদ কমিটির সভাপতির ওপর চড়াও হন। সংবাদ সংগ্রহের কাজে উপস্থিত থাকা সংবাদকর্মী এবং কমিটির সহ-সভাপতিসহ অন্যান্য সদস্যদের সামনেই সভাপতিকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত গেন্দু তালুকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। মসজিদ কমিটির সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও মসজিদের ধর্মীয় পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ