ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর : নরসিংদীর শিবপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও শ্রমজীবী মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) শিবপুরের বিভিন্ন পয়েন্টে এসব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন মুফতি রাকীবুল ইসলাম। নির্বাচনের পরেও শিবপুরের সাধারণ মানুষের সাথে তাঁর নিবিড় যোগাযোগ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি এই উদ্যোগ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন স্পটে শ্রমজীবী মানুষের সাথে ইফতার ভাগাভাগি করেন এবং তাঁদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
ইফতার পূর্ব আলোচনায় মুফতি রাকীবুল ইসলাম বলেন:
"রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা এবং ত্যাগের শিক্ষা দেয়। শ্রমজীবী মানুষরা আমাদের সমাজের চালিকাশক্তি। তাঁদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সাথে নিয়ে ইফতার করা আমার কাছে অত্যন্ত আনন্দের ও সওয়াবের কাজ। নির্বাচনের পরেও শিবপুরের গণমানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতেও আমি তাঁদের সুখে-দুঃখে পাশে থাকব।"
উপস্থিত নেতৃবৃন্দ: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মাওলানা নুরুজ্জামান: সহসভাপতি, শিবপুর পৌর শাখা।
মাওলানা ইবাদুর রহমান: সাধারণ সম্পাদক, শিবপুর পৌর শাখা।
মুহাম্মদ আলী আহমদ: সহসভাপতি, ছাত্র মজলিস শিবপুর উপজেলা শাখা।
এছাড়াও মুহাম্মদ মাছুম সরকার, মুহাম্মদ আমির হুসাইন, মুহাম্মদ হারুনুর রশিদসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ