খুলনায় সাংবাদিকদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
খুলনায় সাংবাদিকদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত

সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনা জেলা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের মা খাদিজা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ৮টায় সংগঠনের ফুলবাড়ীগেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা খাদিজা বেগম, তৈয়মুর রহমান পর্বতের দাদী, সাংবাদিক রোমানিয়ার মা এবং প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জাহিদুল ইসলামসহ অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

সংগঠনের জেলা সভাপতি গোলাম কিবরিয়া তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম রফিক, মো. আপেল মাহামুদ রাসেল, সৈয়দ জালিস মাহামুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক সকালবেলা পত্রিকার খুলনা ব্যুরো ও সংগঠনের অর্থ সম্পাদক সরদার সাইদী হাসান বাবু।

এআইএল/সকালবেলা