কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক কাবুল দাড়িয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার মাঝবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় কৃষক কাবুল তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় ঘরে কেউ ছিল না।

ভুক্তভোগী কৃষক কাবুল জানান, সন্ধ্যায় তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান। সেখান থাকাকালীন খবর পান তাঁর ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়ি ফিরে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তারা পৌঁছানোর আগেই ঘরটির অধিকাংশ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়া কৃষক পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন