রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে রাজশাহী সীমান্তে পরিচালিত অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দিনগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ প্রেমতলী বিওপির নিয়মিত টহল দল এ সীমান্ত অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন আলীপুর কলাবাগান এলাকা দিয়ে মাদকের একটি চালান প্রবেশের সংবাদ পেয়ে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে ফাঁদ পাতে। দীর্ঘ সময় অপেক্ষার পর এক মাদক কারবারিকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন ও ধাওয়া করেন।
পরিস্থিতি টের পেয়ে উক্ত কারবারি সঙ্গে থাকা বস্তাটি ফেলে রেখে অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ভেতরে থাকা ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে জড়িত পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্তকরণ এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা