বিরলে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
বিরলে ভারতীয় মদ উদ্ধার

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (২৮ জুন) ভোররাত সোয়া ৪টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনায়েতপুর বিওপি’র টহল দলটি বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিপনগর গ্রাম এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত বা মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সীমান্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তবর্তী এলাকায় মাদক ও সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন