এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন কুড়িগ্রামের কৃতী সন্তান বেলাল হোসেন

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন কুড়িগ্রামের কৃতী সন্তান বেলাল হোসেন

সরকার শাহাদত হোসেন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কৃতী সন্তান মো. বেলাল হোসেন। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে ফুলবাড়ীসহ সমগ্র কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব এবং উন্নয়নমুখী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই দায়িত্ব লাভ করলেন।

প্রকৌশলী বেলাল হোসেন তাঁর কর্মজীবনের একটি বড় সময় গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী এবং পরবর্তীতে গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গাইবান্ধায় দায়িত্ব পালনকালে জেলার সড়ক, সেতু ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে তাঁর দূরদর্শী ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়।

তাঁর এই মর্যাদাপূর্ণ পদোন্নতিতে কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকৌশলী মো. বেলাল হোসেনের মেধা ও অভিজ্ঞতার আলোকে এলজিইডির উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং দেশের অবকাঠামোগত অগ্রগতি নতুন মাত্রা পাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন