ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে আন-নূর ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কুরআন পাঠ প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভিশনারী ট্রাস্টের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এটি ছিল তাদের দ্বিতীয় কুরআন পাঠ অনুষ্ঠান।
চৈক্ষ্যং ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়াস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিশনারী ট্রাস্টের ট্রেজারার মো. রমজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মুজাহিদুল ইসলাম (লাইফ মেম্বার, ভিশনারী ট্রাস্ট)।
আবু সাইদ (সাব ইন্সপেক্টর, আলীকদম থানা)।
মমতাজ উদ্দিন আহমদ (সভাপতি, আলীকদম প্রেসক্লাব)।
মঞ্জুরুল ইসলাম (জমি দাতা ও বিএনপি নেতা)।
মোহাম্মদ ছাদেক মিয়া (সভাপতি, আন-নূর একাডেমি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি)।
আমজাদ সাদেকী (পরিচালক, আন-নূর ইনস্টিটিউট)।
বক্তারা সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সর্বমোট ১০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং আল কুরআন একাডেমিক লন্ডন থেকে প্রকাশিত বাংলা অনুবাদসহ কুরআন শরীফ তুলে দেওয়া হয়।
মহিলা বিভাগ: প্রথম স্থান অধিকার করেন সাদিয়া জান্নাত, দ্বিতীয় নাছরিন কবির সুমি এবং তৃতীয় জান্নাতুল নাঈম।
পুরুষ বিভাগ: প্রথম স্থান অধিকার করেন রিফাতুল ইসলাম, দ্বিতীয় শাকিল এবং তৃতীয় ওমর ফারুক। উল্লেখযোগ্য যে, পুরুষ বিভাগের শীর্ষ তিন বিজয়ীই আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
মাদ্রাসার পরিচালক আমজাদ সাদেকী জানান, শিক্ষার্থীদের অন্তরে কুরআনিক চেতনা ও নৈতিকতা ছড়িয়ে দিতেই প্রতি বছর এই প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখা হয়েছে। বিচারক মণ্ডলী, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ