মেহেরপুরে জামায়াত আমিরের মাইক্রো থেকে অস্ত্রসহ আটক ৩

মেহেরপুরে জামায়াত আমিরের মাইক্রো থেকে অস্ত্রসহ আটক ৩

মেহেরপুরে জামায়াত আমিরের মাইক্রো থেকে অস্ত্রসহ আটক ৩

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে আটক করেছিল যৌথ বাহিনী। পরে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর একটি চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—একজন জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।

যৌথ বাহিনীর তল্লাশিতে মাইক্রোবাসটি থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি মাল্টি-টুল (মেকাইভার), একটি প্লাস, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি ক্যামেরা ও একটি চার্জার উদ্ধার করা হয়।

জানা গেছে, মেহেরপুরে জামায়াতের একটি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। এ সময় ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোবাসটি হোটেল বাজার মোড়ে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে এসব সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে আটক করা হয়।

পরে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত সরঞ্জামসহ মাইক্রোবাসটি জব্দ করে। তবে থানায় নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা জানান, উদ্ধারকৃত জিনিসপত্র যাচাই করে প্রাথমিকভাবে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন দাবি করেন, গাড়িতে থাকা সরঞ্জামগুলো আত্মরক্ষামূলক ছিল এবং সেগুলোকে অস্ত্র হিসেবে বিবেচনা না করায় পুলিশ তাদের ছেড়ে দেয়। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ঘটনাটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন