ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে ১১-দলীয় জোটের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মোসলেমগঞ্জ হাই স্কুল মাঠে আয়োজিত এই সভায় জোটের নেতাকর্মীরা বর্তমান নির্বাচনকে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই হিসেবে ঘোষণা করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১-দলীয় জোটের জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, “দেশবাসী আজ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ ইসলামী মূল্যবোধভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেবে।” তিনি জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
জয়পুরহাট জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান বলেন, “ইসলামী আন্দোলনের বিজয়ই সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে।” আক্কেলপুর উপজেলা আমীর মাওলানা মো. শফিউল হাসান দিপু তাঁর বক্তব্যে বলেন, “১১-দলীয় জোট জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে, যা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদয়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুস সোবহান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মনসুর রহমান এবং সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম। জনসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ