ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের টি-শার্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে এবং যুবদল নেতা জহির উদ্দিন শুভর সৌজন্যে এই কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত এই টি-শার্ট নিতে স্থানীয় শ্রমজীবী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। টি-শার্ট বিতরণকালে রিকশাচালক রহিম মিয়া ও ক্ষুদ্র ব্যবসায়ী কানাই দাশসহ অনেকে আব্দুল মান্নানের প্রতি সমর্থন জানিয়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শ্রমিক নেতা মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়ায় ইনশাল্লাহ আগামী নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন। আমরা তৃণমূলের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
টি-শার্ট বিতরণকালে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস.জে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ