আজ রাত ১০টায় কুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আজ রাত ১০টায় কুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং) পাসের হার ৫৫.০৮ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৫.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন। ‘বি’ ইউনিটে (কলা ও সামাজিক বিজ্ঞান) পাসের হার ৫৪.৭৬ শতাংশ এবং ৮৬.২৫ সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন। অন্যদিকে, ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা) সর্বোচ্চ পাসের হার দেখা গেছে ৬৪.৩৩ শতাংশ, যেখানে ৮৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৮ জন পরীক্ষার্থী।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট (http://cou.admission-aid.com) লিংকের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো বিষয়ের পছন্দক্রম বা সাবজেক্ট চয়েজ প্রদান করা। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে এই পছন্দক্রম সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, গত ৩০ ও ৩১ জানুয়ারি টানা দুই দিনে বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

মন্তব্য করুন