ভোটাধিকার নিশ্চিতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের দাবি

ভোটাধিকার নিশ্চিতে কুবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের দাবি

কুবি প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস চালুর দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কুবি জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভোটার। নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে তারা আগ্রহী হলেও বর্তমানে যাতায়াত ব্যয় বৃদ্ধি ও নিরাপত্তাজনিত কারণে অনেক শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়ছেন। এতে একটি বড় অংশের শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য কোনোভাবেই কাম্য নয়।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনে সহায়তা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নির্বাচনের আগেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সেবার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন