মাধবপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ
মাধবপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

গতকাল শনিবার (১৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে মাধবপুর উপজেলার ১১ নম্বর বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ বাজারের পাকা সড়কে ওত পেতে থাকে। সন্দেহভাজন এক ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় তার হেফাজত থেকে ৬শ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানকালে হাতেনাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম মো. শাহ আলম (৩৭)। তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের ডোগাই মিয়ার ছেলে।

ডিবি পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে এবং মাদক চক্রের সাথে জড়িত কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান বজায় রাখা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন