ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার। আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়ে ইনসাফ কায়েমের লড়াইয়ে শরিক হোন।"
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ড. মাসুদ হুশিয়ারি দিয়ে বলেন, বাউফলের সাধারণ মানুষ আর কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে না। আমরা এমন এক প্রশাসন গড়ে তুলব যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের অধিকার আদায় করতে পারবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এসময় তিনি নির্বাচিত হলে কেশবপুরে একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা এবং মমিনপুরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। জনসভায় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ