ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ

ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ফেনীতে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ফেনীর সহদেবপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক নারী ও পুরুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

উপহার হিসেবে অসহায় পরিবারগুলোর মাঝে নতুন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও থ্রি-পিস বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ মনির আহমদ ও সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন, ফেনী জেলা সরকারি শিক্ষক সমিতির নেতা মাস্টার আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মেহরাব হোসেন মেহেদি, মোহাম্মদ ইলিয়াছ, আবদুর রহিম, নুরুল আলম এবং আমির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এর আগে গত ৩ মার্চ চট্টগ্রাম ও ফেনী শহরের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছিল জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি। পবিত্র ঈদকে সামনে রেখে নতুন পোশাক পেয়ে নিম্ন আয়ের এসব মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

জে.এইচ.এম/সকালবেলা

মন্তব্য করুন