ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব চাল ভিজিএফের (ভিলেজ গ্রুপ ফিডিং) কি না, তা নিশ্চিত হতে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। চালগুলো সরকারি প্রকল্পের কি না এবং কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ