সাতক্ষীরায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা সফর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরায় আয়োজিত বিশাল এক নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরস্থ জেলা জামায়াত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের এই সফর বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তাঁর উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে নৈতিকতা, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলন শেষে জেলা নেতৃবৃন্দ আমীরে জামায়াতের এই আগমন ও সমাবেশকে সফল করতে সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য নৈতিক নেতৃত্ব ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা জামায়াতের মূল লক্ষ্য বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন