ভৈরবে ট্রেনে ছিনতাইকারীর হামলায় শিক্ষার্থী নিহত

ভৈরবে ট্রেনে ছিনতাইকারীর হামলায় শিক্ষার্থী নিহত

এগারোসিন্দুরগামী রাতের ট্রেনে ভৈরব স্টেশনে ছিনতাইকারীর হামলায় আবু সুফিয়ান নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি পল্লবী সরকারি কলেজের এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত আবু সুফিয়ান কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা ওই যাত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে মাতম।

ঘটনার পর থেকে রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

সংশ্লিষ্ট মহল রাতের বেলায় ট্রেনে চলাচলকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে একা চলাফেরা এড়িয়ে চলা এবং সন্দেহজনক কোনো পরিস্থিতি চোখে পড়লে দ্রুত রেলওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাকে এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। তবে সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত ছিনতাইকারী এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন