কালিহাতীতে যুবদল নেতার মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত

কালিহাতীতে যুবদল নেতার মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন যুবদল নেতা হাসমত আলী রেজা। এর ধারাবাহিকতায় গত রোববার (১৫ মার্চ) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অটোচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হাসমত আলী রেজা কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জানা গেছে, রমজানের প্রথম দিন থেকেই তিনি নিজস্ব উদ্যোগে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইফতার বিতরণ করে আসছেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয় সুধী সমাজের প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে হাসমত আলী রেজা জানান, পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জাতীয়তাবাদী শক্তির নৈতিক দায়িত্ব। তিনি তাঁর ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অন্তত ১০০ প্যাকেট উন্নত মানের ইফতার বিতরণ করছেন। পুরো রমজান মাসজুড়েই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন