ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সমদ্দার, পিরোজপুর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো ও ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং ভাড়ার চার্ট প্রদর্শন না করার অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় ইমাদ ও পালকি পরিবহনকে আর্থিক জরিমানা করা হয়।
বুধবার (২৫ মার্চ) ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ঢাকাগামী ইমাদ পরিবহন ও পালকি পরিবহনের কাউন্টারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের অভিযোগ ও টিকিট পরীক্ষার মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাউন্টারে ভাড়ার তালিকা (রেট চার্ট) ঝুলিয়ে না রাখায় উভয় পরিবহন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভাণ্ডারিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. জাফরসহ সেনাবাহিনীর সদস্য ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার বলেন, "ঈদকে কেন্দ্র করে কিছু পরিবহন মালিক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। যাত্রীদের হয়রানি রোধে এবং নির্ধারিত ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালীন সাধারণ যাত্রীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানের দাবি
| আজকের তারিখঃ বঙ্গাব্দ