ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ২৩টি তাজা ককটেলসহ হাসান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খুনেরচর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে ওই যুবকের হেফাজত থেকে ২৩টি ককটেল উদ্ধার করা হয়। মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি আটক যুবকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিপুল পরিমাণ ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে ও অবৈধ অস্ত্র-বিস্ফোরক উদ্ধারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ