ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনের ব্যবধানে এ নিয়ে জেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা জায়গায় একটি ককটেল নিক্ষেপ করে। জর্দার কৌটায় কালো টেপ পেঁচানো ওই ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় বিকট শব্দের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গোপালগঞ্জে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বারবার এমন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ