ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষের গণসংযোগ ও মিছিল

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষের গণসংযোগ ও মিছিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার কানাগাড়ী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

এদিন দলীয় নেতাকর্মীরা কানাগাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে একটি মিছিল বের হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় ডা. জাহিদ হোসেনের বিকল্প নেই। তাকে বিপুল ভোটে বিজয়ী করতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন স্বপন এবং রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক হাফিজুর রহমানসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন