ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে গণভোট ২০২৬-কে সামনে রেখে জেলার উপজেলা পর্যায়ের ‘সুজনবন্ধু’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে ভোট সচেতনতা মূলক প্রচারণা কার্যক্রম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) বাগেরহাট শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার সুজনবন্ধুরা অংশ নেন। প্রশিক্ষণে মূলত নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো সুজনবন্ধুদের দক্ষ করে তোলা, যাতে তারা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারেন। ইতোমধ্যে বাগেরহাটের কয়েকটি উপজেলায় এই ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। গণভোটকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ