৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে আসছেন জামায়াত আমীর

৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে আসছেন জামায়াত আমীর

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সফরে আসছেন। ওইদিন কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে জনসভার কার্যক্রম শুরু হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভায় আমীরে জামায়াত বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জনসভা প্রসঙ্গে কটিয়াদী–পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, এই জনসভা কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকার মানুষের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ইনশাআল্লাহ, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে এবং জনতা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তাদের অবস্থান জানান দেবে।

এদিকে, আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভা সফল করতে দলটির পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ জনগণ, আলেম-ওলামা এবং ছাত্র-যুব সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই সমাবেশকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন