ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২১ ফেব্রুয়ারি মৌলভীবাজার সফরে আসছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে মৌলভীবাজারে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
সরকারি সফরসূচি অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরের শুরুতে সকাল ১১টায় মন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি ঐতিহ্যবাহী বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং মাদরাসার পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
সফরসূচির পরবর্তী অংশে দুপুর আড়াইটায় তিনি কমলগঞ্জ উপজেলায় উনার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। স্থানীয় কর্মসূচি শেষ করে বিকাল সাড়ে তিনটায় মন্ত্রী সড়কপথে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে নিজ জেলা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত ও ধর্মীয় আলেমদের সাথে এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ