ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. হাসান ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ১০০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। বিতরণের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
| ফসলের নাম | উপকারভোগী কৃষকের সংখ্যা |
|---|---|
| মুগ ডাল | ৩৫০ জন |
| উফশী আউশ ধান | ৩০০ জন |
| তিল | ২৫০ জন |
| পাট | ১০০ জন |
| মোট | ১০০০ জন |
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারি এই সহায়তার ফলে প্রান্তিক কৃষকরা উৎসাহিত হবেন এবং চলতি মৌসুমে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পাবে। বিতরণ শেষে কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পোকামাকড় দমনে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ