ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে লালমনিরহাটে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মোগলহাট বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার চওড়াটারী নামক স্থানে অবস্থান নেয় বিজিবি। এ সময় ভারতীয় সীমান্ত থেকে কয়েকজন চোরাকারবারীকে গরুসহ বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
জব্দকৃত গরুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ