ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজ মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
বিকেলে নদী পূর্বপাড়ের ৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে সমবেত হন। এসময় শাপলা কলি প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলেজ মাঠ। শাহজাদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
জনসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ। তিনি শাহজাদপুরের উন্নয়নে নদী ভাঙন রোধ এবং তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষা ও শোষিত মানুষের অধিকার আদায়ে শাপলা কলি প্রতীকের বিকল্প নেই। শাহজাদপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।”জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, উপজেলা সহ-সেক্রেটারি মাওঃ নজরুল ইসলাম এবং শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম। বক্তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
এ.কে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ