ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পা হারানো গোলাপগঞ্জের যুবক শিপন আহমদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঘটনার বিবরণে জানা যায়, গত নভেম্বর মাসে কাজ শেষে বাড়ি ফেরার পথে গোলাপগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শিপন আহমদ বোরহানউদ্দিন রোড কান্দিগাঁও এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার হাঁটু থেকে একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
শিপনের এই করুণ অবস্থার খবর পাওয়ার পরপরই মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে দেখতে যান। তিনি তাৎক্ষণিকভাবে শিপনের সুচিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের ব্যবস্থা করেন এবং তাকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সম্প্রতি সেই অঙ্গীকার পূরণ করে তিনি নিজস্ব উদ্যোগে শিপনের শরীরে উন্নতমানের কৃত্রিম পা সংযোজন করার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন।
রাজনীতির বাইরে গিয়ে একজন প্রার্থীর এমন দরদি ও মানবিক আচরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, সাধারণ মানুষের বিপদে এভাবে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। চিকিৎসা শেষে নতুন কৃত্রিম পায়ে ভর করে শিপন আহমদ এখন স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ