দুর্গাপুরে অ্যালকোহলসহ গ্রেফতার ২

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
দুর্গাপুরে অ্যালকোহলসহ গ্রেফতার ২

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) একটি চৌকস দল। 

গতকাল সোমবার (৮ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার দাওকান্দি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মোঃ আলাউদ্দিন সরদার (৪৫) এবং মোঃ রতন আলী (৩৫)।

র‍্যাব-৫ (সিপিএসসি) সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, দুর্গাপুর থানাধীন দাওকান্দি এলাকায় কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অ্যালকোহল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল ওই মাদক কারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

একপর্যায়ে দাওকান্দি এলাকায় র‍্যাবের টিম একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে আলাউদ্দিন ও রতন আলীকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ ও সাথে থাকা কাগজের কার্টন তল্লাশি করে ১০৮ বোতল অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল উদ্ধারসহ জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা