জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন, সদস্য সচিব নাসিম আহমদ রুয়েল, প্রথম যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজান আহমদ, যুগ্ম আহ্বায়ক মোঃ নেওয়াজ মিয়া, সিনিয়র সদস্য মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জিতু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাংবাদিক জামাল হোসেন, মোঃ নুরুল ইসলাম, জাবেদ আল মামুন, তারেক আহমদ, মোঃ রনি, রাসেল আহমদ, ফাহিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ হারুন ও সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল জানান, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়িত্ববোধ থেকে তারা এই মানবিক উদ্যোগ নিয়েছেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা পৌঁছে দিতেই উপজেলাজুড়ে এ ধরনের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হচ্ছে এবং ভবিষ্যতে সাধারণ মানুষের স্বার্থে আরও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|