ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই বিপ্লবের আলোচিত ব্যক্তিত্ব ফারজানা সিঁথি।
শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিঁথি গণমাধ্যমকে জানান, তিনি নড়াইল-২ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাব। তবে আমি অত্যন্ত আশাবাদী যে দল আমাকে চূড়ান্তভাবে মনোনীত করবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শাহবাগ এলাকায় এক সেনা কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফারজানা সিঁথি দেশব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনার কেন্দ্রে আসেন। আন্দোলনের ময়দানে তার সাহসী ভূমিকার জন্য তাকে অনেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন।
ফারজানা সিঁথির পৈতৃক নিবাস যশোরে। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ