ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
(সংগৃহীত ছবি) জাতীয় সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য রাখছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
সংসদ প্রতিবেদক, ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের তীব্র সমালোচনা করে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ আইনের ব্যাখ্যা দেওয়া নয়, বরং সারা দেশে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের তালিকা করে তাদের বিচারের আওতায় আনা। রবিবার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সংবিধান সংস্কার ও সংশোধন নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্কের মধ্যে হান্নান মাসউদের এই বক্তব্য সংসদ অধিবেশনে নতুন মাত্রা যোগ করে।
নিজেকে ‘জেন-জি’র প্রতিনিধি হিসেবে উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, "আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা আজ এমপি হয়েছেন। স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া আমাদের প্রজন্ম কেন ভোটাধিকার পায়নি, তার জবাব জেন-জিরা চায়। আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু তা পাইনি।" তিনি বিএনপি নেতাদের উদ্দেশে হুশিয়ারি দিয়ে বলেন, "আমরা এই নতুন বাংলাদেশে আর প্রতারণার রাজনীতি দেখতে চাই না। যে গণভোটের পক্ষে খোদ প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, সেই গণভোটের ভিত্তি (জুলাই সনদ) নিয়ে কেন আজ সংসদে দীর্ঘ আলোচনার প্রয়োজন হচ্ছে?"
নির্বাচন পরবর্তী সহিংসতা ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে এই তরুণ সংসদ সদস্য বলেন, "আমি এমপি হওয়ার পর নিজের এলাকায় গিয়ে তিনবার হামলার শিকার হয়েছি। এই হামলাকারীরা কারা? এরা তারাই, যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে। আপনারা আপনাদের ভাইদের খুনিদেরই পুনর্বাসিত করছেন এবং আমাদের খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন। এই বিশ্বাসঘাতকতার মূল্য আপনাদের দিতে হবে।" তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর ‘শাপলাকলি’ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে এক নারী ধর্ষণের শিকার হলেও ৪২ দিনেও ডিএনএ রিপোর্ট আসেনি এবং পুলিশ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, "আইনের ব্যাখ্যা আইনমন্ত্রী দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে তাদের তালিকা করে বিচারের ব্যবস্থা করা।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ