গাজীপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির শীর্ষ নেতারা।
সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, "স্বৈরাচার ও অপশক্তির কাছে নতি স্বীকার না করা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই আমাদের রাজনীতির চিরন্তন প্রেরণা। তাঁর অপূরণীয় প্রয়াণে সৃষ্ট গভীর শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, প্রভাষক বশির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম টুটুল, অ্যাডভোকেট নাছির উদ্দিন, শাহাদাত হোসেন শাহিন ও কাজী মোস্তফা জামান খোকনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|