ইস্ট ওয়েস্ট ছাত্রদলের নেতৃত্বে আনিছুল আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
ইস্ট ওয়েস্ট ছাত্রদলের নেতৃত্বে আনিছুল আলম

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুল আলম। তিনি নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান নূরুল আলমের একমাত্র পুত্র। বর্তমানে আনিছুল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ১৩ মে ২০২৬ তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। আনিছুল আলমের এই নতুন নেতৃত্বকে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুত্রের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন বাবা নূরুল আলম তালুকদার। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমার ছেলে সততা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সংগঠনের জন্য কাজ করবে। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশপ্রেম এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা”। নবনির্বাচিত এই ছাত্রনেতা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন