গুলিস্তানের জাসদ কার্যালয় থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
গুলিস্তানের জাসদ কার্যালয় থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

বিশেষ সংবাদদাতা: রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করার অভিযোগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একজোট হয়ে গোপন বৈঠক করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। অপ্রীতিকর ঘটনা কিংবা নতুন কোনো নাশকতা এড়াতে পুরো এলাকায় পুলিশি জোরদার করা হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা আরিফুল আলম জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন